রাঙ্গাবালী’তে ছাত্রলীগের কমিটি গঠন সভাপতি আরিফ সম্পাদক রিয়াদ

রাঙ্গাবালী’তে ছাত্রলীগের কমিটি গঠন সভাপতি আরিফ সম্পাদক রিয়াদ

নাঈমুর রহমান স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ ও রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ২২শে মার্চ রোজ বুধবার পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের ফেসবুক আইডি থেকে কমিটি ঘোষণা করা হয়। গত ১৫ই আগষ্ট রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছিল। রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন কে সভাপতি ও রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রিয়াদ মৃধাকে সাধারণ সম্পাদক করে মোট (২৪) চব্বিশ সম্পাদক বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগ। কমিটির অন্যান্য সম্পাদক হলেন সহ-সভাপতি – মাহমুদ হোসেন টিটু, মোঃ ইমরান মাহমুদ, জিদান খান, মোঃ কাফি খান, তরিকুল ইসলাম জিহাদ, সাব্বির মৃধা, মোঃ কামাল উদ্দিন, সৈকত কবিরাজ, মোঃ সাজ্জাদ হোসেন রাজিব, খন্দকার তনিক, দুর্জয় চন্দ্র দাস। যুগ্ম সম্পাদক মহোদয় হলেন আব্দুল্লাহ আল-ইমরান, মেহেদী হাসান হাওলাদার, মোঃ জাহিদ হোসেন, কামরুজ্জামান কামরুল, লিমন মাহমুদ, মোঃ শিমুল। সাংগঠনিক সম্পাদক হলেন মোঃ তাইবুর হক (অন্তর), মোঃ রিদয় মৃধা, এইচ.এম শাকিল, হাফিজ আল লিমন, রাজিব ইসলাম। রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে সাকিবুল হাসান সৌরভ সভাপতি ও ইরফান রাজ জিদান কে সাধারণ সম্পাদক করে মোট (৫) পাঁচ সম্পাদক বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগ। কমিটির অন্যান্য সম্পাদক হলেন, সহ সভাপতি আকাশ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন ও রেদোয়ান হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে পটুয়াখালী জেলা ছাত্রলীগ এ কমিটি ঘোষণা করেন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *