লেখক (রতন কে.এল)এর লেখা -নীল মেঘের চিঠি

লেখক (রতন কে.এল)এর লেখা -নীল মেঘের চিঠি

নীল মেঘের চিঠি
””””””’
মাঝে মাঝে আপনি আমায় চিঠি দিয়েন।
যদি সম্ভব হয় সাথে ফ্রেমবন্দি মলাট কাগজে,
একটা রজনীগন্ধা ফুল দিয়েন।
আপনি জানেন আমি আপনার জন্য অপেক্ষায় থাকি,
আপনার কথা ভাবি।
প্রতিদিন হয়তো অনেক চিঠি আপনার পত্রবাহকের বক্সে জমা হয়,
অনেক প্রেম নিবেদন আসে আপনার কাছে।
আপনার জন্য এই শহরের বুকে জারি হয় রেড এলার্ট,
তারপরও বিক্ষুপ্ত জনতা বেরিবাদ ভেঙে ছুটে যায় আপনারই দিকে।
তবুও আপনি আমায় চিঠি দিয়েন।
কোন এক স্নিগ্ধ বিকেলে
পাশাপাশি দুজন একটু দূরত্ব রেখে খাবো আদা দিয়ে রং চা।
কিছুক্ষন হাটবো দুজন নদীর পাশ ঘেঁষে যাওয়া এলোমেলো পথে,
আমাদের হাটার মধ্যস্থিতে আমার আঙ্গুল ছুয়ে দিবে আপনার বাহু।
আপনি আমার কাছে সাধারণ কেউ নন,
আপনি আমার কাছে সাধারণের চেয়েও অসাধারণ মানুষ।

11 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *