শ্রীনগরে মাদক সহ আটক ২

শ্রীনগরে মাদক সহ আটক ২

মুন্সীগঞ্জের শ্রীনগর ইয়াবা সহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও এক ব্যাক্তিকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।

(১১ নভেম্বর)সোমবার সন্ধ্যার দিকে উপজেলার এম রহমান মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন মুন্সী।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জুশুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ হালিম খান টিপু ও শ্রীনগর শেখবাড়ির নুরইসলাম মিয়ার ছেলে রুবেল হোসেন স্বপন।

জানা যায় , শ্রীনগর থানার এ এসআই আব্দুল আজিজ ও পুলিশ ফোর্সের মাদক উদ্ধার অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এম রহমান মার্কেটের সামনে মাদক সহ তাদের কে হাতেনাতে গ্রেফতার করেন । এসময় তাদের কাছ থেকে ১৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয় ।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইয়াছিন মুন্সি জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *