সাংবাদিক নাদিম হত্যার মূল হোতা বাবু চেয়ারম্যান আটক!!

সাংবাদিক নাদিম হত্যার মূল হোতা বাবু চেয়ারম্যান আটক!!

দেবীগঞ্জ থেকে রওশন জালালীর প্রতিবেদনঃ
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চর-তিস্তাপাড়া এলাকা থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, সকাল ৭ টা থেকে ৮ টার দিকে তাকে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে আটক করে র‌্যাব নিয়ে গেছে। সে এখানে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন।
এর আগে নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে ছয়জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য গোলাম কিবরিয়া সুমন, ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, তোফাজ্জল, আয়নাল, শহীদ ও ফজলু। বাকিদের আটক করার চেষ্টা চলছে। ঘটনার দিন বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *