সুজন রাজার নতুন সিনেমা “ভাটি দেশের কইন্যা”

সুজন রাজার নতুন সিনেমা “ভাটি দেশের কইন্যা”

ওয়াসিম হোসেন রাহাদ, ষ্টাফ রিপোর্টার: সম্প্রতি হবিগঞ্জের মনোরম লোকেশনে শেষ হলো বিনোদন পাড়ায় বহুল পরিচিত মুখ সুজন রাজার তৃতীয় চলচ্চিত্র “ভাটি দেশের কইন্যা” সিনেমার শুটিং।অভিনয়ের তরে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে চলেছেন দূর্বার। বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম এর ব্যানারে নির্মিত বৃহত্তর সিলেটের সুনামধন্য গীতিকারদের লেখা লোকগান নিয়ে “ভাটি দেশের কইন্যা” চলচ্চিত্রটির শুটিং চলছে বি-বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর জমিদার বাড়ীসহ কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বানিয়াচং হাওর বিস্তীর্ণ ভাটি অঞ্চলে।

এতে অভিনয় করেন চলচ্চিত ও নাট্য অভিনেতা সুজন রাজা, নবাগত নায়ক আরোশ ও নবাগতা ল নায়িকা সাগরিকা। এ ছাড়া আরো অভিনয় করেন সৈয়দ ইকবাল, সূনীল দাশ, নাসরিন আক্তার,জালাল উদ্দীন রুমি, পিন্টু আচার্য্য, অঞ্জনা, ঘোপাল সূত্রধর, ড: সুনীল বিশ্বাস, আব্দুল আহাদ রাজু, আশরাফ, এম এ রাজা, শামছুল, সূনীল ভবানী, মোয়াজ্জেম, মিলি প্রমূখ। উক্ত চলচ্চিত্রটিতে সংগীত পরিচালনা করেছেন আকরাম আলী ও নৃত্য পরিচালনা করেছেন গৌতম আচার্য্য।

ভাটি দেশের কইন্যা চলচ্চিত্রটি চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় সাংবাদিক সৈয়দ রাশিদুল হক রুজেন।
“ভাটি দেশের কইন্যা” সিনেমার অভিনেতা সুজন রাজা বলেন, “ভাটি দেশের কইন্যা“ আমার ৩য় সিনেমা। এই সিনেমাটি অনেক সুন্দর হবে। অভিনয়ের মাধ্যমে সবার ভালবাসা পুজি করে এগিয়ে যেতে চাই বহুদূর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *