সুনামগঞ্জের তাহিরপুরে যুগান্তরের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সুনামগঞ্জের তাহিরপুরে যুগান্তরের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সাবজল হোসাইন,(সুনামগঞ্জ) তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক হাবিব সারোয়ার আজাদকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিনের বিরুদ্ধে।

গত শুক্রবার বিকালে সাংবাদিক আজাদের বাড়িতে এ হুমকি দেয়ার ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে সাংবাদিক হাবিব সারোয়ার আজাদ ওই দিব রাতেই তাহিরপুর থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। জিডি নং৫৪২।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকায় ‘অবশেষে বদলি তাহিরপুরের ইউএনও, জাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুতে এক ড্রেজারের ধাক্কায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি, জাদুকাটা নদীতে ড্রেজারে খনিজ বালু-পাথর উত্তোলন, ড্রেজার জব্দ ও ড্রেজার মালিকদের গ্রেপ্তারে ভূমিমন্ত্রীর নির্দেশ, বাদাঘাট বাজারে ভারতীয় নাসির বিড়ির চালান জব্দ, কলাগাঁও সীমান্ত ছড়া নদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে গত কয়েকদিন ধরে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন মুঠোফোনে হোয়াটস অ্যাপে ও তার লোকজন প্রকাশ্যে ভবিষ্যতে আর কোনো ধরনের প্রতিবেদন প্রকাশ, সরকারি দপ্তর থেকে উপজেলার বিভিন্ন নৌঘাট, হাটবাজার ইজারা সংক্রান্ত তথ্য সংগ্রহ না করার জন্য হুমকি-ধমকি প্রদর্শন করে আসছিলেন ওই নিরীহ সাংবাদিককে।

এর জের ধরে গত শুক্রবার (১২ই জুলাই) বিকালে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিনসহ ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে সাংবাদিক আজাদের বাদাঘাট কলেজ রোডের বাসার ভেতর ডুকে উত্তেজিত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ তার লোক জন ওই সাংবাদিকের বাসার ঢুকার কয়েক মিনিট পর আবার বেড়িয়ে যেতে দেখা যায় সিসিটিভি ফুটেজে, যা সোস্যাল মিডিয়া ফেসবুকে এখনো দেখা যায়।

পরে সাংবাদিক আজাদ বিষয়টি থানায় অবগত করলে ওই রাতেই থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাংবাদিক হাবিব সারোয়ার আজাদ বলেন,  সংবাদের জের ধরে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এরপর থেকে ওই সাংবাদিক ও তাঁর পরিবারসহ নিরাপত্তা হীনতায় ভুগছেন। 

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন তার বাড়িতে যায়। পরে সংবাদ পেয়ে আমি গিয়ে তাদের ফিরিয়ে এনেছি। এখন সে অপপ্রচার করছে তাকে আমি প্রাণনাশের হুমকি দিচ্ছি।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে সাংবাদিক আজাদ উপজেলা চেয়ারম্যান আফতাবকে অভিযুক্ত করে থানায় একটি জিডি এন্ট্রি করেছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *