কবি তছলিম হায়দার এর কবিতা-গন্তব্য গনতন্ত্র
Oplus_0

কবি তছলিম হায়দার এর কবিতা-গন্তব্য গনতন্ত্র

গন্তব্য গনতন্ত্র
তছলিম হায়দার
———————

মিছিলে তোমাকে পেয়েছি প্রিয়া
মিছিলেই তুমি শব
পদ্য পাতায় ফোটেনি যে ফুল
কুঁড়িতে হারালো সব

হারিয়েছি তোমায় স্লোগানমুখর
পিচঢালা প্রান্তরে
হয়তো আবার খুঁজে পাবো তোমা
জন্ম জন্মান্তরে

তোমার হাত মেহেদী রঙে
রাঙাতে পারিনি কভু
রক্ত রঙে আলপনা হাসে
রাজপথে আজও তবু

১৮.৮.২০২৪
পল্লবী, ঢাকা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *