অবিবেচক ভালোবাসা
কিশোর
সেদিন কেন আসলেনা?
অনেক ক্ষণ বসেছিনু,
খুঁচা খুঁচা দাড়ি,
চোখে আহাজারী
আর অপেক্ষা শুধুই তোমার।
আগে পিছু ভাবিনি,
লাজ শরম জানিনে,
ভয় ডর রেখেছি মাথার বাহিরে
আর তোমার আগমন কেমন
অন্তরের করিডোরে।
অপেক্ষা অপেক্ষা
আর অপেক্ষা শুধুই তোমার জন্য।
রোদ্র মলিন হয়,
আশাগুলো ক্ষীণ হয়,
দু চোখ ঝাঁপসা হয়,
কল্পনার ছায়া লীন হয়,
হাত পা চলেনা,
ধপাস বসে পড়ি খড়ের উপর।
কেনো এমন হলো?
বিশ্বাসে কি ঘাটতি ছিলো?
প্রতিশ্রুতির ছিলোনা কোনো মূল,?
আর সব ঠিক ছিলো,
তোমার যৌতিক দিক ছিলো,
না আসার হাজার নিমিত্ত ছিলো,
অবিবেচক ভালোবাসা,
ছিলো শুধু ভুল।
Leave a Reply