কবি মোঃ সাইফুদ্দিন গিয়াস এর কবিতা-খিটখিটে

কবি মোঃ সাইফুদ্দিন গিয়াস এর কবিতা-খিটখিটে

খিটখিটে

দাড়িয়ে দাড়িয়ে হেলেদুলে
অফিসে আসা-যাওয়া করি মেট্রোরেলে।

কখনো দেখি হাতাহাতি,কখনো বাকযুদ্ধ,
একা একা মুচকি হাসি,কখনো হই মুগ্ধ।

কখনো কখনো একটু আধটু বসার সুযোগ পেলে,
মনটা আমার বেজায় খুশি, দুঃখ-কষ্ট ভুলে।

বয়স্করা দাড়িয়ে থাকে,তরুনরা বসে সিটে,
এসব দেখে মেজাজটা মোর, হয়ে যায় খিটখিটে।

নিজের রাগ নিজেই সামলাই, নিজেই করি পানি,
ধৈয্য ধরা মহৎ কর্ম, বাধ্য হয়ে মানি!!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *