জাগো জাগো
আঁধারের বুক চিরে উচ্চারিত হয় ভাস্কর-মন্ত্র,
মহাকালের পবিত্র ঘন্টাধ্বনি বাজে শঙ্খনিনাদে।
মৃত্যুর বুক ভেদ করে জেগে ওঠে অমোঘ জীবন,
মহাশক্তি ধ্বনিত হোক—আকুল, ব্যথিত হৃদে।
ভক্তির ফুলে, ধূপের গন্ধে, দীপের আলোয়,
প্রতিটি হৃদয়—আদ্যাশক্তির এক-একটি মন্দির।
রূদ্রের ডমরু, দেবী চামুন্ডা, দুর্গার চরণধ্বনিতে—
স্তব্ধ হয়ে যাক প্রতিদিন জন্ম নেওয়া মহিষাসুর।
মহাজাগতিক চৈতন্যের বিশুদ্ধ আহ্বান—মহালয়া!
অসুরের গর্জন স্তব্ধ করে জন্ম নেয় ভোরের আলো।
মায়ের শ্বাশ্বত আশীর্বাদে জেগে ওঠে চৈতন্যপ্রাণ,
দূর হয় অধর্ম—অন্যায়, অবিচার, অন্তরের কালো।
অন্ধকারে জ্বলে উঠুক জ্ঞানের প্রদীপখানি,
অহংকার মুছে যাক অন্তরের উপলব্ধি-নীড়ে।
অশান্ত প্রাণে বয়ে যাক শান্তির অমৃতধারা,
পাষাণ হৃদয় গলে যাক—প্রেমের স্পর্শে ধীরে।
করুণা, মমতা, সাহস হোক জীবনের দিশা,
ভালোবাসায় মানবতায় ভরে উঠুক বিশ্বভুবন।
লোভের আগুন নিভে যাক করুণার জলে,
সর্বভূতে বয়ে যাক—মহামায়ার মন্ত্রোচ্চারণ।
অগ্নি, বায়ু, আকাশ, ধরণী—সবই তোমার প্রকাশ,
মানবতার অনন্ত যাত্রা—তোমার জ্যোতিতেই ধন্য।
জাগো-জাগো! জাগো দশভূজা, জাগো শক্তিদায়িনী,
জাগো মাতৃরূপিণী, জাগো প্রেম—অনাদি চৈতন্য।
সেপ্টেম্বর ২১, ২০২৫ খ্রি.
খাগড়াছড়ি।
https://shorturl.fm/OULfQ
https://shorturl.fm/fEaNq
https://shorturl.fm/01Vgf
https://shorturl.fm/1sAho
https://shorturl.fm/eeYDv
https://shorturl.fm/mIf7e