মুন্সীগঞ্জ
প্রতিনিধিঃ
বিগত নির্বাচনগুলোতে সীমিত জায়গা ও কক্ষে স্থাপন হওয়া ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রাম ৮নং ওয়ার্ডের স্থানীয় ভোটাররা।
৪৬ নং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমিত জায়গা ও কক্ষে ভোট কেন্দ্র নিয়ে আপত্তি তোলেন ৮নং ওয়র্ডের নির্বাচনী এলাকার বাসিন্দারা।
এ সময় ভোট কেন্দ্রের পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন স্থানীয় ভোটাররা।
ভোটকেন্দ্র স্থাপনের যে সব মানদণ্ড কমিশন থেকে ঠিক করে দেওয়া হয়েছে সে অনুযায়ী ৪৬নং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে অনেক কমতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনারের একাধিক কর্মকর্তা।
কোনো ভোটকেন্দ্র যদি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে তা সরিয়ে ভোটার সংখ্যা বিবেচনায় নিয়ে সুবিধাজনক স্থানে স্থাপন করা হবে বলে নির্বাচন কমিশনারদের সিদ্ধান্তে জানা গেছে।
সরেজমিন পরিদর্শন শেষে গত মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে হওয়া এক শুনানিতে কালিনগর গ্রামের হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কমিশনা মোঃ জসীম উদ্দীন।
এ খবরে আনন্দিত ৮নং ওয়ার্ডের ৩ হাজার ৬শত ভোটারদের মধ্যে বেশিরভাগ ভোটাররা।
এ সিদ্ধান্ত কে বানচাল করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করছেন কালিনগর গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল জাদিদ ইরান ও তার সহযোগীরা।
নির্বাচন কমিশনার ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন আব্দুল্লাহ আল জাদিদ ইরান ও তার সহযোগীরা।
এবিষয়ে আব্দুল্লাহ আল জাদিদ ইরান বলেন দীর্ঘদিন যাবৎ আমাদের স্কুলে ভোট কেন্দ্রে আছে এখন হঠাৎ করে কি এমন সমস্যা হল ভোট কেন্দ্র পরিবর্তন করতে হবে। আমি মনে করছি অন্যায় ভাবে এই কাজ করা হচ্ছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।
এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কমিশনার মোঃ জসিম উদ্দিন বলেন, মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা সড়েজমিন পরিদর্শন করে সলক দিক বিবেচনা করে গণশুনানির মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
Leave a Reply