মা
আয় ছেলেরা,আয় মেয়েরা মামা বাড়ি যাই,
কেমনে যাব মামা বাড়ি,মামাইতো মোর নাই।
মায়ের গন্ধ খালার গায়ে শুনেছি যায় পাওয়া
কেমনে পাব খালার গন্ধ,খালাওতো মোর হাওয়া।
একটা মাত্র ভাই ছিল বাবার, বোন ছিলনা মোটে,
ফুফুর আদর না পাওয়ার কষ্ট কেমন করে মিটে?
আজ বাবাও নেই,চাচাও নাই, আছেন শুধু মাতা
মা আমার মাথার মুকুট, বৃষ্টির দিনের ছাতা।
https://shorturl.fm/ywFrh
https://shorturl.fm/Oa2zc
https://shorturl.fm/QC4QM