1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
কবি মোঃ দেলোয়ার হোসাইন -নিরব শত্রুতা - dakhinbongonews25
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন। মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

কবি মোঃ দেলোয়ার হোসাইন -নিরব শত্রুতা

  • সর্বশেষ আপডেট রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

নিরব শত্রুতা

নিরব এক যুদ্ধ চলছে প্রতিদিন,
হাসির আড়ালে বিষণ্ণতা, মিথ্যার বিনিময় রিনিঝিন,
চোখে চোখ রেখে যত মমতার কথা,
ভেতরে লুকিয়ে কত হিসাব
কত অচেনা ক্রোধ, কত নিঃশব্দ প্রহার।

এ সমাজ যেন এক মঞ্চ,
যেখানে মুখোশ পরে সবাই অভিনয় করে
বন্ধু সাজে শত্রু, শত্রু হয় নির্লিপ্ত নিরপেক্ষ;
মানবতার নাম ভাঙিয়ে চলে প্রতারণার ব্যবসা,
আর সত্যের আলো নিভে যায় মিথ্যার ঝলকে।

নিরব শত্রুতা এখন নিয়মিত অভ্যাস,
কেউ কারো পাশে থাকে না বিনা স্বার্থে,
হাসির মাঝেও শোনা যায় কপটতার ছায়া,
একটু সফলতা পেলে আশেপাশে জ্বলে ওঠে ঈর্ষার আগুন,
প্রশংসার ভাষা হয় ধারালো অস্ত্র
যে ভালোবাসে, তাকেই ফেলে দেয় সন্দেহের জালে।

অফিসে, রাজপথে, সংসারে
সর্বত্র এক অদৃশ্য দখলদারি চিন্তা,
মানুষ মানুষকে মাপে পদবী ও প্রভাবে,
চেতনা বিক্রি হয় সোশ্যাল মিডিয়ার দামে,
অভিনয়ের দৃশ্যে হারিয়ে যায় সততার মুখ।

নিরব এই শত্রুতা রক্তক্ষয়ী নয়,
তবু ক্ষত দেয় গভীর,
যেখানে বন্ধুতার পরিণতি হয় প্রতিযোগিতা,
ভালোবাসার ভিতর জন্ম নেয় অবিশ্বাসের শিকড়।

যে সমাজ একদিন ছিল পরস্পরের কান্নায় ভেজা,
আজ সেখানে চোখ শুকনো, হৃদয় পাথর,
একজনের দুঃখ আরেকজনের বিনোদন,
সামাজিক নেটওয়ার্কে ভাসে করুণার ছদ্মরূপ,
কিন্তু বাস্তবে কেউ এগিয়ে আসে না এক কদমও।

হয়তো তাই মানুষ এখন একা থেকেও ভীড়ে হারায়,
বন্ধুদের মাঝেও অনুভব করে নিঃসঙ্গতার দংশন,
যেখানে প্রতিদিনের সেলফির পেছনে
লুকিয়ে থাকে অগণিত অনুচ্চারিত হাহাকার।

নিরব এই শত্রুতা শেষ হবে কবে?
যেদিন মানুষ আবার মানুষকে চিনবে,
চোখের ভাষা বুঝবে, হাত ধরবে হৃদয় দিয়ে,
সেদিন হয়তো সমাজ পাবে মুক্তি
এই নিরব, নীচুস্বরে চলা শত্রুতার অন্ধকার থেকে।

ততদিন আমরা বাঁচব ছায়ার মতো,
বাহিরে আলো, অন্তরে রাত,
ভালোবাসার ভান আর সন্দেহের নিঃশব্দ কণ্ঠে
নিরব শত্রুতা চলবে
এই সমাজের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মানুষের অন্তরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif