পাওয়া-না-পাওয়া
না পেতে পেতে
পাওয়াটা এখন নিরর্থক মনে হয়
কারো কারো জীবনে
না-পাওয়াটাই তার সৌভাগ্য।
ভাগ্য বলে যে কিছু আছে
অনেকে তা মানে না বরং বলে এটা কর্মফল
আমি জানি না
কেন না-পাওয়াটাই তার ভাগ্য হবে!
এ জীবনে একটা জীবন শেষ অবধি
সুন্দর ভাবে টেনে নিয়ে যাওয়ার বিষয়টি
দুর্লভ এবং সৌভাগ্যের বিষয়।
মানুষের চাওয়ার শেষ নেই
তার মধ্যে একটি চাওয়া হলো
‘সুন্দর’ কিছু পাওয়া,
সুন্দর মৃত্যুও বিরল কিছু পাওয়া;
চাইলেই সবকিছু পাওয়া যায় না।
যারা না-পাওয়ার বিষয়টি বিশেষ ভাবে অনুধাবন
করতে পারে তারা জানে
এটা তার প্রাপ্য নয়
তখন না-পাওয়ার বেদনা
আর
বেদনা থাকে না।
বেদনাও আনন্দে পরিনত হতে পারে
না-পাওয়াটা গভীর ভাবে অনুভব করতে পারলে।
চাওয়াটা কমিয়ে আনতে পারলে
তখন পাওয়াটাও বেশি মনে হবে।
পাওয়া না-পাওয়ার টানা পোড়েনে
কারো কারো জীবনে না-পাওয়াটাই পাওয়া।
ঢাকা
নভেম্বর ১৮, ২০২৫
Leave a Reply