এ এক অন্য রকম প্রেম
কিছু মানুষ দূরে থেকেও
খুব কাছে থেকে যায়
চোখের কান্না হয়ে
বুকের ব্যথা হয়ে।থেকে যায় খুব গোপনে
স্বযন্তে হৃদয়ের কোনে
না তাকে বলা হয়
না সে বোঝে।না মোছা যায়
না ভুলে থাকা যায়,
প্রার্থনাতেও ঠাই নেয় ঠিকি
কিন্তু বাস্তবতা তাকে দূরে সরিয়ে দেয়।।এ এক অন্যরকম প্রেম
যার নাম দেওয়া যায় বিরহানন্দ
এই যে তাকে এতো চাওয়া
অনুভবে শুধু তাকেই তো ভালোবাসা।তবুও সে আড়ালে
চাইলেই তাকে যায় না ছোঁয়া
চাঁদের মতো ঐ দুর থেকে তাকে দেখা
শূন্য হাতে তবুও যেন তাকেই ভেবে একটু হাসা।।
Become our partner and turn referrals into revenue—join now!