1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে সেইভ আর্থের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন মাহমুদুল হাসান - dakhinbongonews25
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেয়া আত্মঘাতি : বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ ন্যাপ’র প্রতিবাদ ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা’ ও ‘মূল্য নির্ধারণ পদ্ধতি’ বাতিল সরকারের গণবিরোধী সিদ্ধান্ত সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে সেইভ আর্থের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন মাহমুদুল হাসান

  • সর্বশেষ আপডেট বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ দুপুর ২টায় স্কুলের অডিটোরিয়ামে সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সেইভ আর্থ ২০২৩ সাল থেকে পরিবেশ রক্ষায় কুমিল্লা অঞ্চলে কাজ করে চলছে। কুমিল্লা শহরের প্রায় ১০ হাজার বৃক্ষরোপণ করেছে সেইভ আর্থ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন, সিলভার হোমস ডেভেলপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ফারুক আহমেদ, ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার এবং কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা। এছাড়া উপস্থিত ছিলেন সেইভ আর্থ অর্গানাইজেশনের ট্রেজারার ও পরিচালক আফরিন খন্দকার এবং পরিচালক গাজী সালমান তানভীর। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়। সিলভার হোমস ডেভেলপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ফারুক আহমেদ বলেন, একটি রাষ্ট্র তখনই সুন্দর হয়ে ওঠে, যখন তার প্রতিটি নাগরিক প্রকৃতির প্রতি দায়িত্বশীল হয়। গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের হাতে যখন একটি চারা তুলে দেওয়া হয়, তখন আসলে তাদের হাতে একটি দায়িত্ববোধ তুলে দেওয়া হয়, যা তারা সারাজীবন বহন করবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আমরা মনে করি, উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ, আর সেই বিশ্বাস থেকেই আমরা সেইভ আর্থের মতো উদ্যোগের পাশে থাকতে চাই। সেইভ আর্থ অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন কেবল সরকারি উদ্যোগে পূরণ হয় না, এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টা। আমরা যদি আজ একটি গাছ লাগাই, আগামী দিনে সেই গাছই আমাদের সন্তানদের নির্মল বাতাস দেবে, মাটির ক্ষয় রোধ করবে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করবে। শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য, কারণ আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার কারিগর। সেইভ আর্থ অর্গানাইজেশনের ট্রেজারার ও পরিচালক আফরিন খন্দকার বলেন, “গাছ আমাদের কাছে শুধু একটি উদ্ভিদ নয়, এটি জীবনের প্রতীক। একটি সবুজ, নিরাপদ ও সুন্দর রাষ্ট্র গড়তে হলে আমাদের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি পরিবার থেকে বৃক্ষপ্রেম ছড়িয়ে দিতে হবে। আজ যে শিক্ষার্থীরা নিজ হাতে গাছ রোপণ করল, তারাই একদিন এই দেশের প্রকৃতি রক্ষার সবচেয়ে বড় সৈনিক হয়ে উঠবে।” অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif