গভীর জখম
দৃষ্টি সীমা যায় যতদূর
মিডিয়ার অফুরন্ত সংবাদ ভান্ডার
লোক মুখে চাউর
সর্বত্র দৃশ্যপটে ভেসে উঠে
অশ্লীলতা, দাম্ভিকতা, অসভ্যতা, অনৈক্যের সুর
নিরন্তর সীমাহীন অবাধ্যতা পরিলক্ষিত
সকল ক্ষেত্রে
রাজনৈতিক হানাহানি, বৈষম্যের নীরব ছোবল
শিশু বলাৎকার, নারী-পুরুষের গোপন ভিডিও প্রকাশ
নারীর গোপন অঙ্গও আজ প্রকাশ্য আলোচনায়
প্রশ্ন জাগে সভ্য সমাজে
কতটা নীচে নামতে পারে নির্লজ্জতা
অথচ এ সমাজ আমাদের কাছে ছিল অপরিচিত;
ছিল সঙ্গোপনে
কারা একে করলো প্রকাশ্য?
এ নিয়ে অবুঝ শিশুর প্রশ্নের উত্তর কে দেবে?
চারিদিকে পক্ষ বিপক্ষ হানাহানি
বাহু শক্তিতে পুরুষের প্রতিদ্বন্দ্বি নারী
বাহ, কি সমতার সমাজ গড়ার প্রত্যয়!
নিজ নিজ পক্ষের শক্তিকে করতালি দিয়ে উৎসাহ
কী বার্তা প্রদান করছে?
জখম,
গভীর জখমের কবলে সমাজ
এ জখমের ওষুধ অত্যন্ত জরুরি
নতুবা বাঁধ ভাঙ্গা রোধ করা হবে দুঃসাধ্য
এর ক্ষতিকর প্রভাব পড়বে সমাজের সর্বত্র
আক্রান্ত হবে শিশু, কিশোর-যুব সমাজ
উচ্ছন্নে যাবে তারা
প্রজম্মের পর প্রজম্ম সাধনায়ও হবে না পূরন
সীমাহীন এ ক্ষতির
এ নিয়ে হতে পারে বিস্তর আলোচনা
প্রকৃত ক্ষতস্থান চিহ্নিত করা
একান্ত জরুরি
আসতে হবে সমাধানে
নতুবা এ জখমের হাত থেকে রেহাই পাবে না
সমগ্র জাতি
পক্ষ বিপক্ষ, অতীত বর্তমান
সকল ভেদাভেদ ভুলে
প্রচেষ্টার বাঁধ প্রস্তুত করতে হবে
আগামী প্রজম্মের তরে
যা ভেঙ্গে যাবে না
সুনামি, ট্রপিক্যাল ঘূর্ণিঝড়
টাইফুন টিপ, হ্যারিকেন অ্যালেন
কিংবা সাইক্লোন ফ্রেডি-তে।
রচনার তারিখ: ১১/০৮/২০২৬
Leave a Reply