1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
ঈদ-উল-আজহার শুভেচ্ছা : সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে হবে : বাংলাদেশ ন্যাপ - dakhinbongonews25
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেয়া আত্মঘাতি : বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ ন্যাপ’র প্রতিবাদ ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা’ ও ‘মূল্য নির্ধারণ পদ্ধতি’ বাতিল সরকারের গণবিরোধী সিদ্ধান্ত সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

ঈদ-উল-আজহার শুভেচ্ছা : সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

  • সর্বশেষ আপডেট সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে
ঈদ-উল-আজহার শুভেচ্ছা : সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে হবে : বাংলাদেশ ন্যাপ
ঈদ-উল-আজহার শুভেচ্ছা : সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

BDNAP NEWS 04-06-2025

ঈদ-উল-আজহার শুভেচ্ছা :
সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে দেশের সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয় বলেন, ‘পবিত্র ঈদুল আজহা হজরত ঈব্রাহিম (আ.) ও হজরত ঈসমাইল (আ.)-এর আত্মত্যাগ এবং পরম করুণাময় আল্লাহ তায়ালার ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণে একটি পবিত্র স্মৃতিবহ উৎসব।’

বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘ঈদ উল আজহা থেকে আমাদেরকে তিনটি বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রথমত: কোনো মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ করলে তা বৃথা যায় না বরং পুরস্কৃত হয়। দ্বিতীয়ত: পরম করুণাময় আল্লাহ তায়লার ইচ্ছার কাছে আমাদেরকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে যাতে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করা যায়। তৃতীয়ত : এই ঈদের আনন্দ আমাদের সমাজে যারা অপেক্ষাকৃত কম সৌভাগ্যবান তাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। ’

নেতৃদ্বয় বলেন, ‘ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদ উল আজহা মুষলমানদের মাঝে ফিরে আসে। প্রতিহিংসা ও স্বার্থপরতা পরিহার করে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করাই হলো কোরবানীর প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া সকলের কর্তব্য।’

তারা আরো বলেন, ‘প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।’

তারা বলেন, ‘ঈদের আনন্দকে ভাগ করে নিতে হবে এক কাতারে মিলে। ঈদ উল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যর মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই হোক প্রার্থনা। সকলের প্রতি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif