কবি আমান উদ্দিন এর কবিতা-অমর প্রেম

কবি আমান উদ্দিন এর কবিতা-অমর প্রেম

~অমর প্রেম~

আমান উদ্দিন

কত প্রেমপত্র লিখলাম বন্ধু
ভালোবেসে তোমায়,
আশা রাখি জীবনভর তুমি
ভালোবাসবে আমায়।

হাতে হাত রেখে তুমি করেছিলে
ভালোবাসার পণ,
আমায় কখনো ছেড়ে যাবে না
দেহে থাকতে জীবন।

আমার প্রতিটি নিঃশ্বাসে বন্ধু
রয়েছো শুধু তুমি,
তুমি ভিন্ন অন্য কাউকে কভু
ভাবতে পারি না আমি।

তোমায় নিয়ে স্বপন দেখি আমি
সদা নিশি জাগরণ,
তুমি ছাড়া এ জগতে কাউকে
করতে পারবো না আপন।

তোমার সঙ্গী হয়ে কাটাতে চাই
আমার সারাটি জীবন,
খোদার কাছে প্রার্থনা তোমার
কোলে হয় যেন মরণ।

আমাদের ভালোবাসা অমর প্রেম
করে রাখতে চাই,
জীবন মরণে যেন আমি তোমার
একান্ত সান্নিধ্য পাই।
@@
লন্ডন,
যুক্তরাজ্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *