1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
কবি নির্মলকুমার রায়ের কবিতা আমার মা - dakhinbongonews25
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

কবি নির্মলকুমার রায়ের কবিতা আমার মা

  • সর্বশেষ আপডেট বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

***আমার মা***
“”””””””””””””””””””””””””””””””””””””””

আমার মা’কে কখনও আমি
ভালোবাসিনি।

মনে হতো, তার সমস্ত ভালোবাসা আমার।
আমার জন্মের সময় আমি আমার মা’কে হাসিয়েছি; তাহার,
তার সমস্ত কষ্ট পান করে
তার ভালোবাসা নিয়েছি।
এ আমার জন্মাবধি অধিকার, ভেবেছি।
ভেবেছি, আমার দেওয়ার কিছুই নেই।
কেননা মা’কে ভালোবাসার কথা মা আমাকে শেখায়নি

কখনো।

আমার মা’কে আমি কখনও সম্মান করিনি।
যখন তখন মা’কে ‘তুই’ বলে ডাকতাম, রেগে গেলে
হাত-পা ছুড়তাম,
আঁচলের খুঁট কেটে তার প্রতিশোধ নিতাম।

আবার
আমার ভয় পেলে ছানাপাখিটির মতো মা’য়ের আঁচলেই
মুখ লুকোতাম।
অথচ মা’কে সম্মান করার কথা
আমি ভুলেও ভাবি না কোনদিন।
কারণ মা’কে সম্মান করার কথা মা আমাকে শেখায়নি

কখনো।

আমার মা খুব বাজে ছিল।
আমি খেলতে চাইলে, পড়ার টেবিলে বসিয়ে রাখতো,
শিখিয়ে দিত বর্ণপরিচয়।
রোদে পুড়ে ঘুরতে চাইলে, ঘরে পুরে রাখতো
সমস্ত দুপুর।
গল্প বলতো, গান শোনাতো, সাত রাজার দেশের…।
কিন্তু মা’কে কখনও আমার রাজরানি মনে হয়নি।

আমার মা খুব বাজে ছিল।
কাপড় ময়লা করলে গালি দিত।
শরীর ময়লা করলে নাইয়ে দিত অসময়ে।
অথচ এখন আমার মন ময়লা হয়, মা’কে দেখতেই দেই না।

আমার মা খুব বোকা ছিল, বাজে ছিল।
তাই আমার ভুল সে দেখতে পেত না।
হিসেব ভুল করে পয়সা দিত।
আমি মা’য়ের জন্য চকলেট কিনে আনতাম গোপনে।
কিন্তু মা খেতো না, আমার হাতেই ধরিয়ে দিয়ে বলতো,
‘নে, আমি ওসব খাই না রে।’

আমার মা খুব বোকাসোকা ছিল।
নিজের দুঃখে কখনও কাঁদতো না, অথচ আমি কষ্টে আছি
দেখলে চোখের জলে ভাসিয়ে দিত নদী।
নিজের সুখের কথা কখনও ভাবেনি।
নিজের অসুখের কথা কখনো বলেনি আমায়,
অথচ আমার সামান্য গা-গরম করলে সমস্ত রজনী
কাটিয়ে দিত না-ঘুমিয়ে।
মা’য়ের চেয়ে বোকা মানুষ আমি আমার জন্মেও দেখিনি।

আমার মা খুব বোকাসোকা ছিল।
নিজে না খেয়ে আমাকে খাওয়াতো।
নিজে না নিয়ে কলিজার বড় টুকরাটা আমায় দিত।
নিজে না চেয়ে আমার চাওয়া পুরন করতো।
অথচ কখনও
তাকে অভিযোগ করতে দেখতাম না।

আমার মা খুব বিরক্তিকর ছিল।
আমি ঘৃণা করলে, আমায় বুকে জড়িয়ে নিত।
আমি খেতে না-চাইলে, আমায় গলা ধরে খাইয়ে দিত।
আমি গালি দিলে, আমায় ‘বাবা’ বলে ডাকতো।
আমি রাগ করলে, আমায় নবমী’র বাঁকা চাঁদের হাসি

দেখাতো।
মা’য়ের মতো ছা-পোষা আর কেউ হতে পারে না।

তাই, আমার মা’কে আমি ভালোবাসি না।
তাই, আমার মা’কে আমি সম্মান করি না।
তাই, আমার মা’কে আমি বাজে কেউ ভাবি।
তাই, আমার মা’কে
আমি বোকাসোকা কেউ বলি।

তাই আমার মা’কে আমি বিরক্তিকর বলি।
তাই আমার মা’কে, তাই আমার মা’কে আমি ভুলতে পারি না।

———–
~নির্মলকুমার রায়
ডাকবাংলো, তেতুলিয়া, পঞ্চগড়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif