কবি নির্মলকুমার রায় এর কবিতা “”সিঁড়ি””

কবি নির্মলকুমার রায় এর কবিতা “”সিঁড়ি””

সিঁড়ি
“””””””””””””””””””””””

তোমার সিঁড়ি ভেঙ্গে নিচে
নামছি।

দেখছি আলোহীন পথ অজানা গহ্বরের
দিকে বেঁকে গেছে

সারি সারি।
আমি হাঁপিয়ে উঠছি।

আমি—
ভাঙছি তোমার ওষ্ঠদেশ।
ভাঙছি তোমার উরুর ঈষদুষ্ণ হাওয়া।
ভাঙছি তোমার নিখুঁত স্তন।

অতঃপর,
ভাঙছি তোমার নাভি-মূল,
নিঘুম নগরী।

অথচ—

তোমার রহস্যের উদ্যান
ভেদ করতে হাজার বছর লেগে যাবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *