কবি নুরুল আমিন তালুকদার এর কবিতা-কুরুক্ষেত্র
কবি নুরুল আমিন তালুকদার এর কবিতা-কুরুক্ষেত্র

কবি নুরুল আমিন তালুকদার এর কবিতা-সংসার কানন

সংসার কানন

কন্যাকে তোমার গড়িয়ো সুশিক্ষায় ও’মা-জননী,
ও’শাশুড়ী বউকে সুশিক্ষায়।
সংসার কাননে,সুখ-শান্তি আনয়নে,সহ্য-ধৈর্যগুণ
সুমতী সুশীলা,যেন হয় আখ্যায়।

তোমার কোলের বালিকা কন্যাটি ওই যে ও’ মা
কাল হবে সে,অন্য বাড়ির বউ,
কারুর বাড়ির সোহাগী আদরের দুলালিটি
আসবে হয়ে,তোমার বাড়ির বউ!

বৌমাকে দিয়ো ভালোবাসা টি,হৃদয় ছোঁয়া
স্নেহের ডালা টি,দিয়ো খুলে।
সে-ই তো,তোমার আসনটি করবে অলংকৃত
ঘরের লক্ষ্মীটি,তুমি গেলে চলে!

জগৎ সমাজে এ-ই তো রীতি,চলছে চলবে
ও’মা,তুমিও ছিলে কন্যা টি,
কালের তালে,বধূ জায়া মা পেরিয়ে শাশুড়ী
কিসে কি যায় পাওয়া,জেনেছো সেটি।

করিতে কন্যার জীবন ধন্য,সুখময় কি’বা মধুময়
শিক্ষা দিয়ো সখ্য রীতের রীতির,
ঐক্য একতা,শ্রদ্ধা ভক্তি স্নেহ ভালোবাসা শ্রেণীমতো
সবারে মাধুরী বহায় যা’য়,সংসারে প্রীতির।

দেমাকি করে তুলো না গড়ে,গড়ো না খেয়ালী জেদি
দিয়ো না কুমন্ত্রণা,মনে ও কানে।
ফেরত প্রতিদান তেমনই,পেতেও পারো তুমি এমনই
বেটার সংসারে,ততোধিক গুনে!

ভাসুর শ্বশুর দেবর ননদী শাশুড়ী জা আরো যারা
কেউ তারা,নয় মোটেও পর।
কিছু টি দিন তো সমাজ নিয়মে রহিবে এমনই
দ্বন্দ্ব কলহে উস্কে দিয়ো না পরস্পর!

দেনা পাওনা জগৎ রীতি,ভালোতে ভালোই ফল
মন্দের প্রতিদান মন্দে।
এড়াতে পারবে না,পারে নি কেউও কভুই জেনো
বিধাতার বিহিত ভবিতব্য ছন্দ ছন্দে।
—

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *