কবিতা-ডাকাতিয়া নদী.
এই ত জেলা চাঁদপুরের বুকের উপর দিয়া
কালো জলের স্রোত বইয়া যাইত ডাকাতিয়া
এই যে নদীর গা ঘেঁষিয়া বসত কত হাট
এক পাশে তার গাঁয়ের পথ অন্য পাশে মাঠ
জোয়ার ভাটায় করত খেলা পাল তুলিয়া নাও
বেদে দলের নৌকা সারি ছুটিত কোন গাঁও
ডাকাতিয়া নদীর সাথে জেলে বাড়ির ভাব
মাছ ধরিয়া মাছ বেছিয়া হইত তাদের লাভ
নদীর বুকে কচুরিফুল সাদা বকের ঝাঁক
পাড়ে পাড়ে কাশবন লইত আপন বাঁক
এই নদীরি পাশে ছিলো মায়াবী এক গাঁও
সেই গাঁয়েতে জন্মনিল একটা কবির ছাও
খেয়াঘাটে থাকত বসে কৃষ্ণাকালো মাঝি
দুই এক টাকা দিলেই তাকে পার করিতে রাজি
একবিংশ শতাব্দীতে সবই লাগে গল্প
ইজারাদারের খপ্পরে আজ নদী হইছে স্বল্প
নদী এখন দখল হইয়া মইরা গেছে কবে
কান্দে জেলে কান্দে কবি আর কি তাজা হবে
মাঝিও নাই বেদেও নাই পাল তোলা সেই নাও
মরা নদীর বুক ছিঁড়ে সব লইটাপুইটা খাও
নদী এখন কলম খাতায় কাজে কিছু নাই
চোরের পেটে কলেরা হোক নদী ফেরত চাই
আমরা নদী ফেরত চাই!
Leave a Reply