বৃহন্নলা
শাহীন রেজা
পক্ষ জানা নেই,
হতে পারে চাঁদনী কিংবা কৃষ্ণ
তাতে কি–
ক্ষুধার কাছে সব পক্ষই এক।
চুম্বনের সকল স্বাদে লেগে থাকে নুন
ভালোবাসায় নদীর বিছানা
চলো নুনের সাঁতারে যাই–
তুমি আমার একমাত্র ক্ষুধা
ঠোঁটের আলে জেগে থাকা ছায়াবৃহন্নলা ।
২৬ আগষ্ট ২০২৩

