নির্মল কুমার রায় এর কবিতা-বিনিময়

নির্মল কুমার রায় এর কবিতা-বিনিময়

বিনিময়
“””””””””””””””””””””””””””””

বুক পেতে রেখেছি
বুকের জন্যে….!

কে নেবে?
কে ভুগছে বুক না-থাকার অভাবে?

পোস্টমর্টেমে যদি বলে—
এ-বুকে একটা গভীর দগদগে ক্ষত আছে।
সরিয়ে ফেলতে
হাজার বছর লেগে যাবে।

পানকৌড়ির ঠোঁটের মতো
গভীরে;
আরও গভীরে,
জেগে আছে;
রাত্রি জাগার
আরও এক’শ একটা

কালশিটে দাগ।
কে নেবে?
কে ভুগছে?
এমন একটা বুকের অভাবে?

একটা মানুষ
তবু এসেছিল নিতে বুকের বিনিময়ে।

                    ----------


ডাকবাংলো, তেতুলিয়া, পঞ্চগড়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *