ফিরে এসো, আরেকবার
মূঠো ভর্তি রুপালী আলো
শীতের দুপুরের ধপধপে
নির্জন ফর্সা রোদ
সবকিছু দু’হাতের মূঠোয় পুরে
অপেক্ষায় আছি তোমার।
তোমাকে দেখেছিলাম এক সোমবারে
এর পর সময় উড়েছে নিযুত প্রহরে।
তুমি আসোনিকো আর।
তুমি আমার উপাসনা
একই সাথে আরাধনা
তোমাকে ছাড়া প্রতিদিন
সময় থমকে থাকে আমার।
ফিরে এসো তুমি
ফিরে এসো মায়াবতী
সূর্য ডোবার পর মধুর-বিষণ্ণ আলো

