বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও তারুণ্যে ভরপুর দল নিয়েই ডাচরা আসছেন বাংলাদেশ সফরে। তাই এশিয়া কাপের আগে এই সিরিজে কঠিন পরীক্ষাই দিতে হতে পারে বাংলাদেশ
যদিও স্কোয়াডে নেই বাস ডি লিড, লোগান ভন বিক, কলিন আকারম্যানের মতো পরিচিত মুখ। তবে উঠতি যে তারকারা ভালো করছেন, তাদের প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা। এই সিরিজে বাংলাদেশের সাবেক এক কোচই কষবেন বাংলাদেশ বধের ছক। টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক এ মুহুর্তে নেদারল্যান্ডসের প্রধান কোচ হিসেবে কাজ করছেন।
এছাড়া কোচিং প্যানেলে আরও আছেন- সহকারী কোচ রায়ান ভন নিকার্ক ও হেইনো কুন, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ডিন মুনসামি, ফিজিওথেরাপিস্ট লরেনজো মেয়ার, টিম ম্যানেজার ডেভি বেকার ও মিডিয়া ম্যানেজার কোরি রুটগার্স।
ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে
আগামী ৩০ আগস্ট শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নির্ধারিত দিনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।
বাংলাদেশ অবশ্য এখনও নেদারল্যান্ডস সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি। এদিকে এশিয়া কাপের দল ঘোষণার সময়সীমা ২২ আগস্ট। তাই ২-১ দিনের মধ্যেই একইসাথে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে বাংলাদেশ।
একনজরে নেদারল্যান্ডস স্কোয়াড
ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সাকিব জুলফিকার, রিয়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, ফ্রেড ক্লাসেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
https://shorturl.fm/Kxrlg