1. info239@noreply0.com : aidanowen52044 :
  2. pszxbqua@oonmail.com : angelastine3 :
  3. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  4. hthvlixr@mailkv.com : charlene45s :
  5. liubomir8745@gmail.com : creatanlije :
  6. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  7. diarly@teml.net : diarly@teml.net :
  8. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  9. jordozognu@gufum.com : jordozognu :
  10. Nadiburipaji@gmail.com : Nadia :
  11. nola_partee@poochta.ru : nolapartee02 :
  12. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  13. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  14. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  15. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  16. shibuojha1997@gmail.com : shibu ojha :
  17. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  18. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  19. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
ধামরাইয়ে সাবেক স্ত্রীকে ‘কুপিয়ে হত্যার’ পর যুবকের ‘আত্মহত্যা’ - dakhinbongonews25
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
 জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে ‘কুপিয়ে হত্যার’ পর যুবকের ‘আত্মহত্যা’

  • সর্বশেষ আপডেট বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপানে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। বুধবার সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায়
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপানে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। বুধবার সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায়

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষ পান করেন এক যুবক। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বুধবার সকালে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষ পান করে ওই যুবক ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত নারীর নাম সেলিনা আক্তার (২৫)। তিনি কালামপুর বাসস্ট্যান্ড এলাকার আনছার আলীর মেয়ে। আর ওই যুবকের নাম বদির শেখ (২৮)। তিনি একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছর আগে বদির শেখের সঙ্গে সেলিনা আক্তারের বিয়ে হয়। তাঁদের একটি ছেলেসন্তান আছে। পারিবারিক কলহের কারণে চলতি বছরের এপ্রিল মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে দুজন আলাদা থাকতে শুরু করেন। আজ সকালে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় সাবেক স্ত্রী সেলিনার বাড়িতে আসেন বদির শেখ। একপর্যায়ে তিনি সেলিনাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বদির শেখ নিজে বিষ পান করেন। খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় বদির শেখকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে বদির তাঁর সাবেক স্ত্রীর বাসায় গিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছেন। চাকু বা বঁটিজাতীয় ধারালো কিছু দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তিনি নিজে বিষ পান করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif