মোহাম্মদ আলমগীর এর কবিতা-অনৈক্যের পোনালাপ

মোহাম্মদ আলমগীর এর কবিতা-অনৈক্যের পোনালাপ

অনৈক্যের পোনালাপ

ফাঁস হয়েছে ঠাস্ করে
ঐ গোপন ফোনালাপ
পান্নাবাবুর সাথে বি’র
নরম গরম বাত
বিকল্পের প্রকল্পে
বাড়া ভাতে ছাই
বিজাতীয় ঐক্য ফ্রন্টে
আমরা কেন নাই?
দাওয়াত দিয়ে
দামাল হোসেন
লুকি্য়ে ছিলেন কোথা
আপনি বাবু পড়লেন কেন
ঘোষনার ঐ চোথা
আপনি হলেন ষড়যন্ত্রী
আমরা গেলাম বেঁচে
আর যাবোনা পা দিতে
আর ঐ ফাঁদেতে যেচে
পান্না রব বিক্রি হলেন
কোটি টাকার চালে
বিলাত বসে চাঁদির জুতা
মারে ওদের গালে
কাক শিয়ালে ঐক্য হলো
দেশ উদ্ধারের তরে
সেই আনন্দে ধাড়ী
শেয়াল হুক্কা হুয়া করে॥

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *