সিনিয়র স্টাফ রিপোর্টার-আবুল বাশার:
নাটোরের সিংড়ায় জামায়াতের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড জামায়াতের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাটোর -৩ সিংড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির আবম আমান উল্লাহ, সেক্রেটারি এন্তাজ আলী, বায়তুল মাল সম্পাদক সেলিম উদ্দিন, চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির কাহার সিদ্দিক কামরুল সহ আরো অনেকে। এছাড়া জামায়াত সমর্থিত অসংখ্য লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, সিংড়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি আবু ত্বহা।
Leave a Reply