জাতিসংঘের শিশুদের কর্মসূচি, ইউনিসেফ’এর প্রধান:

জাতিসংঘের শিশুদের কর্মসূচি, ইউনিসেফ’এর প্রধান:

সিনিয়র স্টাফ রিপোর্টার-আবুল বাশার:

বৃহস্পতিবার বলেন যে সুদানের গৃহযুদ্ধের মুখে সে দেশের ১ লক্ষ ৬০ হাজার শিশু দূর্ভোগের শিকার হয়েছে, অনেকেই প্রতিদিন সহিংসতা,অনাহার, ব্যাধি এবং যৌন নিপীড়নের শিকার হয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেন, “ তাদের ঠিক দরজার সামনেই, তাদের বাড়ির আশেপাশে, তাদের স্কুল ও হাসপাতালে এবং সুদানের বহু শহর, নগর ও গ্রামে যুদ্ধ চলছে”।

তিনি বলেন বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুরা ঝুঁকির মুখে রয়েছে । ১৩ লক্ষেরও বেশি শিশু দেশের পাঁচটি সর্বাধিক দূর্ভিক্ষ-পীড়িত এলাকায় বাস করছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ায় আরও তিরিশ লক্ষ শিশু কলেরা, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগের ঝুঁকিতে রয়েছে। অন্তত ১ কোটি ৬৫ লক্ষ তরুণ-তরুণী এখন শিক্ষা গ্রহণ করতে পারছে না।

রাসেল বলেন গত বছর সুদানের ১৮টি রাজ্যের মধ্যে ৯ টিতে ২২১টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তিনি বলেন এদের দুই-তৃতীয়াংশই মেয়ে।

তিনি বলেন, “যে সব ঘটনার রেকর্ড রয়েছে তার মধ্যে ১৬টি শিশুদের বয়স ছিল পাঁচ বছরের কম। চারজনের বয়স ছিল এক বছরেরো কম”।

তিনি এই বৈরিতার অবসান চাইলেও বলেন এই শিশুরা যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছে তা কখনই মুছে যাবে না

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *