কবি জামিল আবরার এর কবিত-অম্লান স্মৃতি

কবি জামিল আবরার এর কবিত-অম্লান স্মৃতি

অম্লান স্মৃতি

মাঝে মাঝে এক একটা উদ্ভ্রান্ত
মনস্তাত্ত্বিক খেয়ালিপনা প্রতিনিয়ত
আমার মাথায় এসে ভর করে,
কিন্তু কেনো— কি তার কারন,
আমি আজও তার সত্যিকারের
কোনো রহস্য উদঘাটন করতে
পারিনি।
কতো শ্রাবণ সন্ধ্যায় মনের গোপন
ঘরে একাকিত্বে কাটিয়েছি তুমিহীন
অম্লান স্মৃতির নির্জনতায়।
তারপরও উদঘাটন করতে পারিনি
আমার মনের এই উদ্ভ্রান্ত মনস্তাত্ত্বিক
দীর্ঘশ্বাসের হাহাকার।
হয়তোবা এই না বুঝার গ্লানি আর
বীভিষিকার হাত ধরে বাকিটা পথ
চলতে হবে।
জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝপথে দাড়িয়ে সময়ের পরিক্রমায় আর
বাস্তবতার টানাপোড়েনে আজ আমি
একজন বাস্তব বিবর্জিত মানুষ।
কতোটুকু পেলাম আর কতোটুকু
হারালাম সেটা নাহয় আজ হিসাবের
খাতায় সীমাবদ্ধ থাক!!!!!
অপ্রাপ্তির স্মৃতিসৌধ নির্মাণ হোক
হৃদয়ের বালুচরে।।

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *