সুদেব মিস্ত্রী এর লেখা কবিতা নীরবতা।

সুদেব মিস্ত্রী এর লেখা কবিতা নীরবতা।

নীরবতা

কিছু শব্দের ভিড়ে হারিয়ে যায় হৃদয়,
নীল নীরবতার ডাকে শান্তি মিলে…
কোলাহলের বাঁধন খুলে এক পলকে,
চুপচাপ সময় থামে যায় স্বপ্নের রঙে।

নীরবতার নেই কোন দুঃখ, কষ্ট,বেদনা.
তবুও বুকে জমা রাখে হাজারো কথা…
এ যেন গভীর নদীর অদৃশ্য স্রোত,
শান্ত বাহনে বয়ে আনে হৃদি-জগত।

শব্দ নয়, নিঃশব্দে বাজে হৃদয়ের সুর,বুঝে শুধু নীল নীরবতা..
চোখে চোখে বলে দেয় ভালোবাসা মধূর ।
নীরবতা শুধু শূন্যতার নয়,
নীরবতা ভালোবাসার হয়.

10 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *