কবি তাপস মজুমদার (দাদাভাই)-এর কোনো মানে নেই

কবি তাপস মজুমদার (দাদাভাই)-এর কোনো মানে নেই

এর কোনো মানে নেই

আমি তোমায় ভালোবাসি বলে আমাকেও ভালোবাসতে হবে এর কোনো মানে নেই।

তুমি তাকেই ভালোবাসো,

যার মিষ্টি মধুর স্মৃতিতে একলা হাসো।

যার ছোঁয়া অনুভবে শরীরে জাগায় শিহরণ,

তুমি তাকেই ভালোবাসো বিলক্ষণ।

যে দহনেও ছায়া হয়ে থাকে,

সুখেদুঃখে তোমায় আগলে রাখে,

তুমি ভালোবাসো তাকেই,

আমাকে ভালোবাসতে হবে এর কোনো মানে নেই।

যার বিরহে তোমার চোখে বৃষ্টি নামে,

প্রেমময় খুনসুটি গুলো লুকোয় বেনামি খামে,

তোমার হৃদয় আনচান হয় যার অপেক্ষায়,

অষ্টপ্রহর কাটে যার শুভকামনায়,

একাকিত্বে বা কোলাহলে যার স্মৃতি ছাড়ে না তোমার পিছু,

কি ? বুঝতে পারলে কিছু ?

তুমি ভালোবাসো তাকেই,

আমাকে ভালোবাসতে হবে এর কোনো মানে নেই।

তবে আমি ভালোবাসি তোমায়

তাতে তুমি আমার হও বা না হও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *