কবি নির্মলকুমার রায় এর কবিতা “””নদীর কথা”””

কবি নির্মলকুমার রায় এর কবিতা “””নদীর কথা”””

নদীর কথা
“””””””””””””””””””””””””””””””

তোমার দেওয়া ভালোবাসা ভরা চিঠিটা
এখনও
আমার বুক-পকেটে।

রোদে পুড়ে পুড়ে কখন যে শব্দগুলো
শুকনো খড়খড়ে পাতা হয়ে গেছে বুঝতেই পারিনি।
আজ হঠাৎ হাত দিতেই দেখি,
শব্দগুলো ঝুরঝুর করে আঙ্গুল গলিয়ে

ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেলো।

চিঠিটা আবারও বুক-পকেটেই রেখে দ্যাই,
শব্দগলো তুলতে যাবো, অমনি এক কলঙ্কিনী
নদী এসে বয়ে
নিয়ে গেল
আমার আজন্ম-অতীত।

অথচ, খাঁ খাঁ ভরা চিঠিটা
বুক-পকেটে এখনও ভেজানো, নদীর কথা বলছে।

               


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *