কবি নির্মলকুমার  রায় এর কবিতা প্রেম হও যদি

কবি নির্মলকুমার রায় এর কবিতা প্রেম হও যদি

প্রেম হও যদি
“”””””””‘””‘”””””””””””””””””””

ভালো লাগে অন্ধকার
ভালো লাগে রাত,
ভালো লাগে কাজল-কালো
আগামী প্রভাত।

ভালো লাগে কুয়াশায়;
ভালো লাগে শীত,
ভালো লাগে কাশে’র সুহৃদ
ভাটিয়ালী গীত।

ভালো লাগে বয়ে-চলা
ভালো লাগে নদী,
ভালো লাগে মেঘের পালক
প্রেম হও যদি।

—নির্মলকুমার রায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *