1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
কবি মিঞা মাহবুব এর কবিতা দূরত্বটা রয়ে-ই গেলো যোজন যোজন - dakhinbongonews25
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেয়া আত্মঘাতি : বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ ন্যাপ’র প্রতিবাদ ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা’ ও ‘মূল্য নির্ধারণ পদ্ধতি’ বাতিল সরকারের গণবিরোধী সিদ্ধান্ত সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

কবি মিঞা মাহবুব এর কবিতা দূরত্বটা রয়ে-ই গেলো যোজন যোজন

  • সর্বশেষ আপডেট রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

দূরত্বটা রয়ে-ই গেলো যোজন যোজন

— মিঞা মাহবুব
………………………..

আকাশের দূরত্বটা একটু দেখিয়ে দিবেন?
সেই কখন থেকে হাঁটছি, খুঁজেই পাচ্ছিনা।
নীলিমাকে কথা দিয়েছিলুম
ঠিকই একদিন পৌঁছে যাবো তার কাছে —
অথচ আমি যেন পথটাই হারিয়ে ফেলেছি।

বেভুলে কেবল হাঁটছি আর হাঁটছি —

নীলিমা আর আমার দূরত্ব খুব সামান্য
হাত বাড়ালেই মনে হয় ছুঁতে পারছি,
অথচ একটুও পারছিনা।

চোখের দূরত্ব আর মনের দূরত্ব
বুঝিনা দু’এর মধ্যে কেন এত বেমিল,
মনের চোখ নিমিষে দেখতে পায় সপ্তআসমান
কল্পনায় সে ঘুরে বেড়ায় পৃথিবী থেকে নক্ষত্রমন্ডল,
মাঝেমধ্যে স্রষ্ঠার সাথেও দেখা হয়ে যায় হঠাৎ
কথোপকথনে হয় কৌশল বিনিময়।

অথচ আকাশের দূরত্বটা একটুও খুঁজে পাচ্ছিনা
সরল পথটা সরল অংকের মতই
কেন এত কঠিন হয়ে গেল
কিছুই বুঝতে পারছিনা।

নীলিমাকে কথা দিয়েছিলুম
ঠিকই একদিন পৌঁছে যাবো তার কাছে —
তাকে আমি দেখছি –
অথচ তার কাছে পৌঁছাতে পারছিনা
তাকে আমি অনুভব করছি –
অথচ হাতে স্পর্শ করতে পারছিনা
তাকে আমি ভালোবাসি –
অথচ ভালোবাসা দেখাতে পারছিনা

আমার আর তার
দূরত্বটা রয়ে-ই গেল যোজন যোজন

জানি না এই দূরত্বের কোথায় শেষ
কোথায় হবে সবকিছুর অবসান-অবশেষ
কোথায় গিয়ে নদী পাবে সাগরের মোহনা
কোথায় গিয়ে পাবো সম্প্রীতির ভালোবাসার
অসাপ্রদায়িক একটি দেশ?

আপনারা কী কেউ বলতে পারবেন?
দিবেন কী কেউ দেখিয়ে —
আকাশের দূরত্বের ঠিকানা?

….……………………………………..

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif