সভ্য হবো কবে
———————–
সভ্য হবো কবে জানা নেই!
মানবিকতার মানদণ্ডের পারদ
আজ গভীর তলানিতে!
সহিষ্ণুতার কৃষ্টি অভিধান থেকে
মুছে গেছে কবে!
নিজ বিশ্বাসে চলবে চারপাশ!
নয়তো ক্ষমতার জোরে
সবকিছু করে দিব নাশ।
হালের কর্মকাণ্ডে হাসছে পিশাচ!
মতামতের ক্ষমতা হারিয়েছি কবে,
টুটি চেপে আছে অশুভ কর্তৃত্ববাদ,
হাঁসফাঁসে ওষ্ঠাগত জীবন!
মুক্তির আকাঙ্ক্ষায় বারবার রাজপথে,
কাঙ্ক্ষিত মুক্তি যে পুরো মেলেনা!
স্বৈরাচার শুধু রূপ পাল্টায় কৌশলে,
সাধারণের কন্ঠ রুদ্ধই থেকে যায়!
ছটফটে মন মুক্তি খোঁজে,
মসৃণ তো সে পথ নয়!
আর কতকাল অপেক্ষায় থাকবো,
মনে সদা ভয়,সদা সংশয়!
হারতে হারতে হারাতে হবে
যতো পচা বাঁশি জঞ্জাল।
অন্ধকার কেটে একদিন
আসবে সুন্দর এক সকাল ।
ধন্যবাদ।
১২/০৯/২০২৪ খ্রিস্টাব্দ।
দক্ষিণ বনশ্রী, ঢাকা।
Leave a Reply