কবি মোহাম্মদ আলমগীর শরীফ এর কবিতা-আলোকিত ভোর

কবি মোহাম্মদ আলমগীর শরীফ এর কবিতা-আলোকিত ভোর

আলোকিত ভোর

পূবের আকাশ ভোরের বেলায়
দেখি উজ্জ্বল হাসি ,
ভরিল যে মন করি নিবেদন
দেও খুশি রাশি রাশি ।

ভরে যাক মন খুশির ভুবন
আনন্দে ভরা দিন,
মাতাল করুক জীবন আমার
বাজিয়ে খুশির বীন।

মিষ্টি রোদের সোনালি আঁচল
সবুজ ঘাসের পর,
করে মাতামাতি নাই হাতাহাতি
স্বর্গ সুখের ঘর।

সকালের সুখ দূর করে দুখ
হরষিত থাকে মন,
হাসিমুখে কাটে সারাদিন মোর
পেয়ে অমূল‍্য ধন।

এমন সকাল সবার জীবনে
আসুক যে বারেবার,
আলোকিত ভোর প্রতিটি জীবনে
কত্ই না দরকার।

1 Comment

  1. Avatar photo Mohammed Alamgir SHARIF

    অশেষ ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *