কামাল হোসেন এর কবিতা-সাঁঝ বেলার বাসনা

কামাল হোসেন এর কবিতা-সাঁঝ বেলার বাসনা

সাঁঝ বেলার বাসনা
———————-
হে আমার জন্মভূমি ,
তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে ,

পাহাড়-পর্বত সাগর-মহাসাগর পাড়ি দিয়ে ,

সুদূর প্রবাসে গড়েছি আবাস !

প্রবল আত্মবিশ্বাস, অদম্য সাহস ও শক্তি নিয়ে,

মাইনাস টেম্পারেচারের সাথে যুদ্ধ করে, দুরপ্রবাসে করছি বসবাস !

ছেলে-মেয়েদের স্থায়ী ঠিকানায় ,

আরাম আয়েশে জৌলুসপূর্ণ জীবন কাঠিয়েও ,

একটি বারের জন্য ভাবতে পারিনি ,

এটা আমার স্থায়ী নিবাস !

প্রতিটি ক্ষণ,প্রতিটি মুহুর্ত অনুভব করি একটি শূন্যতা,

মনে পরে তোমার বুকে কাঠিয়ে দেয়া দিনগুলোর কথা ,
চোখের সামনে ভেসে উঠে অনেক স্মৃতি , অনুভূত হয় তোমার মাটির সুবাস !

স্পৃহা জাগে ফিরে যেতে তোমার কোলে ,

বয়সের ভারে আগের মতো উচ্ছলতা থাকবে না ,

তার পরও আমি খুঁজতে চাই ,

আমার হারানো স্মৃতিগুলো তোমার পথ প্রান্তরে ,

কাটাতে চাই আমার সাঁঝ বেলা তোমার তরে ,

সেবন করে তোমার বিশুদ্ধ আলো বাতাস !!
১/ ০২ / ২০২২ ইং
ম্যানচেস্টার.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *