মাটির গন্ধ
অসীমের পানে কতদূর ছুটলো সীমাবদ্ধ মানুষ!
সময়ের ঘূর্ণিতে হারিয়ে গেছে পথ,
কিন্তু আমি উঠোনে ঘাসের পাতায় জমে থাকা শিশিরে
আজও মুখ ডুবিয়ে রাখি।
শালুকপাতার মতোই কাঁপা কাঁপা সেই ভোরবেলায়
ভেবেছি, এ-মাটি আমার মা,
আমার প্রেমিকা, আমার ভালোবাসা।
যে বুক ভরে দিয়েছে অঙ্কুরিত প্রাণের উষ্ণতা,
যেখানে প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় এক নতুন প্রেম।
দিগন্ত ছুঁয়ে ভিজে যায় সবুজ আলোর ধানখেত,
খালের বাঁকে বৃষ্টির জলে নাচে রুপালি মাছ।
মাটির ঘ্রাণে সাপও ভুলে যায় বিষের কথা—
গর্ত থেকে মাথা তুলে নিঃশ্বাস নেয় উন্মুক্ত হাওয়ার।
আমার চুলে ঢেউ খেলে উড়ে যায় চঞ্চল হাওয়া,
হলুদ প্রজাপতি আর অচেনা আকাঙ্ক্ষা—
যেন কার আঙুল আলতো ছুঁয়েছে কপালের চুলে।
আমি চোখে জমে থাকা সব ব্যথা ধুয়ে ফেলি
মাটির গন্ধে ভেজা কোমল বাতাসে।
১৫ সেপ্টেম্বর, ২০২৫
খাগড়াছড়ি।
https://shorturl.fm/MlAGX
https://shorturl.fm/jVG8H
https://shorturl.fm/EqAcs
https://shorturl.fm/dvoNf