দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন নির্মাতা রুবেল আনুশ

দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন নির্মাতা রুবেল আনুশ

ওয়াসিম হোসেন রাহাদ: একের পর এক সুন্দর সুন্দর নাটক উপহার দিচ্ছেন নির্মাতা রুবেল আনুশ। ইতিপূর্বে তার নির্মিত অনেক নাটক দেখেছেন দর্শকরা। বেশ কিছুদিন আগে “ডুব সাঁতার” শিরোনামে একটি নাটকের পরিচালনা করেন রুবেল আনুশ এবং সেটা রিলিজ দিলে ইউটিউব ও সোস্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে সারা ফেলে এবং এর মাধ্যমে রুবেল আনুশ দর্শকের মনে যায়গা করে নেন। ইউটিউবে “ডুব সাঁতার” নাটকটি দেখে সবাই মুগ্ধ হয়ে “ডুব সাঁতার-২” দাবি করে এবং এই নির্মাতা দর্শকদের ভালোবাসা পেয়ে গত ঈদুল ফিতরে “ডুব সাঁতার-২” নির্মান করেন। এবং সেটি রিলিজ হলে দর্শকের মনে আবারো যায়গা করে নেন তিনি। ডুব সাঁতার ও ডুব সাঁতার-২ এর কাজে দর্শকগণ তাকে অনেক অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন। এবং বরাবরের মতো আবারো নির্মাতার কাছে “ডুব সাঁতার-৩” দাবি করেন দর্শকরা।
বহুল আলোচিত এই নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, সাদিয়া আয়মান, মনিরা মিঠু, হাসিব, মনা, নিয়ামত রহমান ও আকাঈদ রনি সহ আরো অনেকে। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন রুবেল আনুশ ও প্রযোজনা করেছেন “ছায়াছন্দ”। চিত্রগ্রহণে ছিলেন রফিক মোহাম্মদ, সম্পাদনা করেছেন প্রিন্স সজল, পরিচালক দলে ছিলেন আবির, আপন, রাশেদ ও আকাঈদ রনি।

নির্মাতা রুবেল আনুশ বলেন, আমি সবসময়ই দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি, বিগত দিনে যেসব নাটক উপহার দিয়েছি তার মাধ্যমে দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আগামী দিনগুলোতেও এর চেয়ে বালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *