1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
লালমনিরহাট বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে: - dakhinbongonews25
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেয়া আত্মঘাতি : বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ ন্যাপ’র প্রতিবাদ ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা’ ও ‘মূল্য নির্ধারণ পদ্ধতি’ বাতিল সরকারের গণবিরোধী সিদ্ধান্ত সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

লালমনিরহাট বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে:

  • সর্বশেষ আপডেট বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার দেখা হয়েছে

লালমনিরহাট শীতের শুরুতে মাঠজুড়ে সবজির বাম্পার ফলন দেখা যাচ্ছে। লাউ, মুলা, কপি, পটল, বেগুন ও টমেটোসহ নানা সবজি সরাসরি কৃষকের মাঠ থেকে পাইকারি বাজারে যাচ্ছে।

উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও খুচরা বাজারে সবজির দাম কমেনি। সাধারণত এই সময়ে উৎপাদিত এলাকায় সবজির দাম কেজি প্রতি ১০ থেকে ৪০ টাকার মধ্যে থাকে।

লালমনিরহাট উপজেলার গুরুত্বপূর্ণ পাইকারি সবজি বাজারের মধ্যে রয়েছে গোশালা, সাপ্টিবাড়ী, নয়ারহাট, মহেন্দ্রনগর, বিডিআর হাট ও বড়বাড়ী বাজার। প্রতিদিন সকালে কৃষকরা এখানে তাদের উৎপাদিত সবজি বিক্রি করেন। এখান থেকে সবজি জেলার বিভিন্ন বাজার এবং অন্যান্য জেলায় সরবরাহ করা হয়।

আজ বৃহস্পতিবার জেলা সদরের বিভিন্ন বাজারে দেখা গেছে, প্রতি কেজি ছোট করলার দাম ১২০ থেকে ১৩০ টাকা, বড় করলা ৬০ থেকে ৬৫ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, গাজর ৬০ থেকে ৭০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, কচুর মুখি ৩০ থেকে ৪০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা।

এছাড়া বরবটি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ও পাতাকপি ৪০ থেকে ৫০ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকা, ধনিয়া পাতা ৬০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা, আদা ১২০ টাকা, রসুন ৮০ থেকে ১০০ টাকা এবং লেবু ২৫ থেকে ৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

তবে জেলা শহর ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে দামের সামান্য ব্যবধান হতে পারে।

পরিবহন ও ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ যুক্ত হওয়ায় অন্য জায়গায় দাম বেশি হয়। যেহেতু এখানে সরবরাহ হয়, সাধারণত ১০ থেকে ৪০ টাকায় সবজি পাওয়া যেত। যদি এখানেই এমন দাম হয়, তাহলে অন্যান্য বড় শহরের পরিস্থিতি কেমন, তা কল্পনাই করা যায়। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার কারণে এখন বাজার অস্থিতিশীল। নিয়মিত সরকারি তদারকি থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আড়তে সবজি বিক্রি করতে আসা কৃষক আকবর আলী (৫২) বলেন, হঠাৎ বৃষ্টি, ঘূর্ণিঝড়ের বাতাস ও ঠাণ্ডা প্রবাহের কারণে সবজি গাছ ক্ষতিগ্রস্ত হয় এবং ফলন কমে যায়। অন্যদিকে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক খরচ বাড়লে উৎপাদন খরচও বাড়ে। এর প্রভাব বাজার দামে পড়ে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, কৃষকরা শীতকালীন সবজির ভালো দাম পাচ্ছেন, যা ইতিবাচক সংকেত। ফলন মোটামুটি ভালো হয়েছে। বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম ধীরে ধীরে কমতে শুরু করবে। আশা করি, কয়েক দিনের মধ্যেই বাজারে স্বস্তি ফিরে আসবে।
লালমনিরহাটে ভ্রমণে গিয়ে

সিনিয়র স্টাফ রিপোর্টার-আবুল বাশার:

সংগ্রহীত

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif