বুধবার (৪ ফেব্রুয়ারি) একই পরিবারের তিন নাবালিকা বোন একসঙ্গে ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। নিহত তিন বোন হলো— বিশিকা রস (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। তারা গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটির বাসিন্দা। পুলিশ জানায়, আত্মহত্যার আগে তারা ঘরটি ভেতর থেকে তালাবদ্ধ করে রাখে। গভীর রাতে আশপাশের মানুষ কিছু বুঝতে পারেননি। পরে নিচে পড়ার বিকট শব্দে সবাই ছুটে এলে দেখা যায়—ততক্ষণে সব শেষ। প্রতিবেদন অনুযায়ী, তিন বোন একটি কোরিয়ান অনলাইন গেমের প্রতি মারাত্মকভাবে আসক্ত ছিল। করোনাকালে অনলাইনে গেম খেলতে খেলতে তারা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এমনকি নিজেদের গেমের প্রিয় চরিত্রের নামে কোরিয়ান নামও ব্যবহার করত। গেম আসক্তির কারণে তাদের জীবনযাপন ছিল অস্বাভাবিকভাবে একে অপরের ওপর নির্ভরশীল—খাওয়া, ঘুমানো, গোসল সবই একসঙ্গে করত। পরিবারে এ নিয়ে প্রায়ই কলহ হতো। ঘর থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে কান্নার ইমোজিসহ লেখা ছিল— “Sorry, Baba” এই মর্মান্তিক ঘটনা আমাদের জন্য এক গভীর শোক ও কঠিন সতর্কবার্তা। শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য, অতিরিক্ত গেম আসক্তি এবং পারিবারিক নজরদারির বিষয়গুলো নতুন করে ভাবার সময় এসেছে।

সন্তানের হাতে শুধু মোবাইল নয়, সময় দিন।

কথা বলুন, বোঝার চেষ্টা করুন।

দেরি হওয়ার আগেই সচেতন হই। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা।

Leave a Reply