এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ শিক্ষার্থীর সংখ্যা ১০৬ জন পাশের সংখ্যা ২৩ জন

এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ শিক্ষার্থীর সংখ্যা ১০৬ জন পাশের সংখ্যা ২৩ জন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ নাটোরের সিংড়া ঐতিহাসিক কলম ডিগ্রী কলেজে ঐতিহাসিক রেজাল্ট পরীক্ষার্থী সংখ্যা ১০৬ জন পাশের সংখ্যা ২৩ জন শিক্ষকের সংখ্যা ৫২ জন: ১৯৭২ সালে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠাতা ছিলেন শিক্ষাগুরু বদিউজ্জামান স্যার: বদিউজ্জামান স্যারের সময় আরো কঠিন লেখাপড়া ছিল। তখন শিক্ষার পার্সেন্ট কম হলেও রেজাল্ট ছিল অনেক ভালো। ওই সময় বেতন ছিল না বললেই চলে। পায়ে হেঁটে শিক্ষকেরা এসে শিক্ষার্থীদের পাঠদান দিতেন রেজাল্ট খুব সুন্দর হতো তাতে অভিভাবকসহ সবাই খুশি হত।। আর এখন আধুনিক যুগ কলম ডিগ্রী কলেজে ৫২ জন শিক্ষক একজনেরই প্রচুর বেতন। শিক্ষকরা দামী দামী মটরসাইকেল নিয়ে আসে অনেক দূর দুরান্ত থেকে রাস্তাঘাটে কাউকে সালাম পর্যন্ত দেয় না, কারণ বেতন বেশি, কলেজ সুন্দর, সালাম দেয়ার প্রয়োজনও তারা মনে করে না। প্রতিবেদন এলাকাবাসীর। পরীক্ষার্থীর সংখ্যা ১০৬ জন পাশের হার ২৩ জন। অভিভাবকেরা কাকে দোষারোপ করবেন শিক্ষার্থীদের না শিক্ষকদের। শিক্ষার্থীরা বর্তমান যুগে পড়ালেখায় একটু অমনোযোগী হলেও শিক্ষকদের মাঝে শিক্ষার্থী ভাগ করে দিলে কজন করে পরে। অভিভাবকদের অভিযোগ। কলম ডিগ্রী কলেজে মোটেই ভালো লেখাপড়া হচ্ছে না। শিক্ষকেরা মোটেই শিক্ষার্থীদের খোঁজখবর রাখেনা কারণ ডিগ্রী কলেজ তারা প্রচুর পরিমাণে বেতন পাচ্ছেন। শিক্ষার্থীরা পড়ালেখা করলেই কি আর না করলেই কি শিক্ষকদের তাতে কোন যায় আসে না। কোন কোন সাবজেক্টে দীর্ঘদিন ধরে শিক্ষকেরা ক্লাস নিয়ে আসছেন অথচ তার একটিও ছাত্র নেই বললেই চলে এ ধরনের অভিযোগ রয়েছে।

 

 সিনিয়র স্টাফ রিপোর্টার – আবুল বাশার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *