1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. info239@noreply0.com : aidanowen52044 :
  3. pszxbqua@oonmail.com : angelastine3 :
  4. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  5. hthvlixr@mailkv.com : charlene45s :
  6. liubomir8745@gmail.com : creatanlije :
  7. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  8. diarly@teml.net : diarly@teml.net :
  9. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  10. jordozognu@gufum.com : jordozognu :
  11. Nadiburipaji@gmail.com : Nadia :
  12. nola_partee@poochta.ru : nolapartee02 :
  13. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  14. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  15. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  16. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  17. shibuojha1997@gmail.com : shibu ojha :
  18. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  19. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  20. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
এম আবুল কাসেম এর সোনালি দেশ আমেরিকা - dakhinbongonews25
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী আসন্ন নির্বাচনে ৩ নং রায়েন্দা ইউনিয়ন, ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী-হিসেবে দেখতে চায় গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন – : সরকারকে বাংলাদেশ ন্যাপ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের নানা অপকর্ম ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুন্সীগঞ্জে নিজ এলাকায় জুমার নামাজ শেষে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মাহবুব উল আলম স্বপন। ভারতের দিল্লিতে ছাত্র জনতার আন্দোলনে ভারতীয় পুলিশের বর্বর আক্রমণ ও আন্দোলন কারীদের গ্রেফতারের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির। ধাওয়া ইউনিয়নে বিএনপি র একাধিক মনোনয়ন প্রত্যাশী জমে উঠেছে নির্বাচনী মাঠ। ভান্ডারিয়ায় ৪নং ইকড়ি ইউপি নির্বাচনে জনগণের আস্থার প্রতীক এস এম এ আলীম  জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

এম আবুল কাসেম এর সোনালি দেশ আমেরিকা

  • সর্বশেষ আপডেট শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

সোনালি দেশ আমেরিকা
ডেনভার থেকে সল্ট লেক সিটি
(সাত)
আমরা ওয়াইমিং অঙ্গরাজ্যের নির্জন-নিরিবিলি পল্লির মাঝ দিয়ে সামনে এগিয়ে যাই। এত পথ আসি, কিন্তু কোথাও বাড়িঘরের কোনো নাম-নিশানাও নেই। তবে মাঝে মাঝে গবাদিপশুর খামার আছে। তার আশেপাশে দু-চারটা বাড়িঘর, ওই পর্যন্তই। এত দূর পথ আসি, সড়কের পাশে দু-একটা লোকও দেখিনি। এই না দেখার রহস্য অতি পরিষ্কার। কারণ এই অঙ্গরাজ্যে প্রতি বর্গমাইলে মাত্র পাঁচজন লোক বাস করে। তাহলে লোক থাকবে কোত্থেকে? যত লোকের ছড়াছড়ি বাংলাদেশ, ভারত ও গণচীনে। বাংলাদেশ তো এখন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশের একটি। ঢাকা শহরে আগে যানজটের কথা শুনতাম। এখন জনজটেও ঢাকা শহরের ত্রাহি ত্রাহি অবস্থা। গুলিস্তান-ফার্মগেটে চলাচলে অনেক সময় ঠেলাঠেলি করে হাঁটতে হয়। একেই বলে জনবিস্ফোরণ!

আমরা হাইওয়ে দিয়ে ঘন্টাখানিক চলি। এরপর সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে প্রবেশ করি। জনবিরল এই অঙ্গরাজ্যেও বাড়িঘর তেমন চোখে পড়েনি। বাস সমতলভূমির ওপর দিয়ে কিছুক্ষণ চলে। এরপর পাহাড়িয়া এলাকায় প্রবেশ করে। পাহাড়ের সর্পিল পথে বাস অনেকক্ষণ চলে। পাহাড়ের যেন কোনো শেষ নেই। এই পাহাড়িয়া পথে আমেরিকার স্বাধীনতাযুদ্ধের অনেক স্মৃতিচিহ্ন আছে। এগুলো যুক্তরাষ্ট্র ফেডারেল সরকারের তত্ত্বাবধানে সংরক্ষণ করে রাখা হয়েছে।

সাউথ ডাকোটা আমেরিকার মধ্য-পশ্চিম অঞ্চলের এক পাহাড়িয়া অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যের নাম লাকোটা ও ডাকোটা সিত্তস্ক আদিবাসী আমেরিকান উপজাতির নামানুসারে দেয়া হয়েছে। সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের আয়তন ৭৭ হাজার ১২১ বর্গমাইল। অথচ লোকসংখ্যা একেবারে নগণ্য। লোকসংখ্যা মাত্র ৯ লাখ। আয়তনে এটি আমেরিকার ১৭তম এবং লোকসংখ্যায় ৪৭তম বৃহত্তম জনবহুল অঙ্গরাজ্য। এর রাজধানী পিয়ের। একে ‘মাউন্ট রাশমোর স্টেট’ নামে ডাকা হয়। তার কারণ রাশমোর পাহাড়ের গায়ে পাথর খোদাই করে আমেরিকার জনপ্রিয় চার প্রেসিডেন্টের মূর্তি বানানো হয়েছে। সেই অনন্য শিল্পকর্মের স্বীকৃতিস্বরূপ এই নাম দেয়া হয়েছে। সাউথ ডাকোটা অঙ্গরাজ্য প্রচুর অনুর্বর ভূমি এবং ব্ল্যাকহিলস ও মাউন্ট রাশমোর পাহাড়ের নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত। এই অঙ্গরাজ্যের অধিকাংশ এলাকা সবুজ তৃণভূমি ও কৃষিখামারে ভরে আছে। সারা পথে যেখানে সেখানে সবুজ তৃণভূমিতে আচ্ছাদিত মাঠে পালে পালে গরু-মহিষ চরে বেড়াতে দেখি।

আমরা ইতিমধ্যে অনেক পথ অতিক্রম করি। এরপর পাহাড়িয়া উঁচু-নিচু পথ দিয়ে চলি। পথিমধ্যে আদিবাসী আমেরিকানদের অনেক বাড়িঘর চোখে পড়ে । সাউথ ডাকোটায় অনেক আদিবাসী আমেরিকানের বাস। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এই সংখ্যা ৭৪ হাজার। পথে যেতে পাহাড়ের ফাঁকে ফাঁকে বাড়িঘরগুলো দেখে আমার পার্বত্য চট্টগ্রামের কথা মনে পড়ে। মনে হলো আমরা চাকমা-মারমা উপজাতি এলাকা দিয়ে যাচ্ছি। যদিও এখানকার বাড়িঘরগুলো আরও উন্নতমানের ও আধুনিক। তখন ভরদুপুর। চারদিকে ফকফকা রোদ। দিনের এমনি সুন্দর সময়ে ক্রেজি হর্স মেমোরিয়াল এসে পৌঁছাই। (চলবে)

#ডেনভারথেকেসল্টলেকসিটি

(১) সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের ক্রেজি হর্স পোস্ট অফিসের সামনে দাঁড়ানো লেখক ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif