“দামামা”
আসমিরা খানম
ভাগ্যের চাকা ঘুরছে গুরু
কি দিয়ে আমি করবো শুরু?
ধরাশায়ী মহাশক্তি কপালে উঠেছে ভূরু!
যুদ্ধের দামামা বেজেছে রমরমা।
কালো কালো ধোঁয়া যেন আকাশ ছোঁয়া,
বিল্ডিং গুলো পুড়ছে দেখ গলে গলে অগ্নি পিন্ড!
হৃদয় করেছে দীর্ণবিদীর্ণ—
বিশ্ব মানব দানব হলে
নিষ্পাপ শিশু মৃত্যুর কোলে!!
যুগ যুগ ধরে রক্ত পিপাসু
চোখে ছিলনা অশ্রু,
রক্ত নিয়েছে রক্তের বদলা
ভেবেছি কখনও নড়বে পাগলা?
মারনাস্ত্র তৈরি করলো তারা,
পড়বি পড় তাদের ঘাড়ে ভর করেছে যারা।
নাভিশ্বাস তুলে নিঃশ্বাস গেল চলে—
ইঁদুর বিড়াল খেলা বুঝি এবার গেল ভুলে!!
ভঙ্গুর ঈমান জাল পাতে বেঈমান,
ঈমানী শক্তি ফিরে পেল দূর সে আসমান।।
(ডালাস টেক্সাস থেকে)
Leave a Reply