অনেকদিন পর
আজকের প্যাচাল
অনেক কিছুই লিখতে ইচ্ছে করে …আবার হটাৎ ই ইচ্ছেগুলো মরে যায়..যা লিখি বা লিখা হয় এই ফেসবুকের ‘পাতায়’
যার সবটাই ভাবাবেগ বা আবেগ…
এই কিছুদিন আগে একজন পরিচিত,বন্ধু বলা যায় কিনা জানি না,আমার লেখার বিরুপ সমালোচনা করলেন..বললেন, না হয়’ ক’ হয় না ‘প’ বা ‘গ’
‘প’ এর অর্থ দাড়ায় পদ্য আর ‘গ’ হয়ত বোঝাবার প্রয়োজন নেই..
কিন্তু ‘ক’ দিয়ে বোঝায়..বোধহয় রূপক অর্থে কিছু বোঝানোর চেষ্টা করেছেন..আমি নিজেও জানি
কাব্য,সাহিত্য বা সংস্কৃতি কিছুই হয় না…আমার ছয় তারের যন্ত্রকে নাম দিয়েছি
বাদরের যন্ত্র (বাদ্যযন্ত্র),সেটাও কিছুই হয় না….
তারপরও বাজাই,তারপরও লিখি…মাঝে মাঝে ইচ্ছে হয় ফেসবুক বা মেসেন্জার বন্ধ করে দেবো…
তারপরও আছি..
আছি…এই ফেসবুক নামক সামাজিক মাধ্যমটির সাথে
শুরু থেকেই….
শব্দ ঝংকারের মাধ্যুর্যে,
নুপুরের রিনি রিনি আজও বাজে
নুপুরেই বাজে যেন বীনার তারের রিনি
কিংবা সেতারে সপ্ত সুর যেন বাজে করুন রাগিনী
কন্ঠ যেন মুগ্ধতা ছড়াতো চারিপাশ,
সেই কবেকার কথা,
আজও স্মৃতিতে অম্লান
হয়নি এতোটুকু ম্লান..
শীতের স্নিন্ধ দুপুরে
তুমি রৌদ্রস্নাত হতে
সেরে স্নান,
ঘন কালো কেশ ছিল,
যেন একখন্ড মেঘ
উপচে পড়ে উঠোনে,
বারবার দিতে চেয়েও
খোঁপায় গুঁজে দিতে পারিনি
ভোরে সদ্য ফোটা শিশিরে সিক্ত
চন্দ্রমল্লিকা,ডালিয়া কিংবা
গোলাপী,লাল,ফিকে হলদে ক্যামেলিয়া..
তুমি কেঁদে কেঁদে সারা
তোমার উদাসী নয়নে বারিধারা
তোমার বিদায় বেলায়,
আমার জন্য কি?
তোমার বিদায়ে,আমি একা,
আমার একলা চলা..
আজও
শব্দ ঝংকারে রিনি রিনি
তোমায় খুঁজে ফেরা…
লস এন্জেলেস
ক্যালিফোর্নিয়া
২৭ জুন ২০২৫
Leave a Reply