//আত্ম উপলব্ধি//
ইচ্ছে করলেই একবার খোঁজ নিতে পারতে;
ভালোবাসায় নয়, মায়ার টানে।
আমার এই অবরুদ্ধ প্রতিক্ষার অপূর্ণতার তৃষ্ণা আজও তোমার হৃদয়ে উদ্ভাসিত মায়ার আলো ছড়াতে পারেনি।
জীবনের বাতিঘরে যে পরিপূর্ণতার প্রদীপের আলো একদিন তুমি নিজ হাতে জ্বালিয়েছিলে,
তা যেনো আজ এক বিশ্বাসের আত্ম-উপলব্ধির শঙ্খনীল কারাগারে বন্দি হয়ে আছে।
হয়তোবা আমার হৃদয়ের শূন্যতায় অপূর্নতার প্রত্যাশা একটু বেশী বলেই তোমার উদাসীনতাকে
মেনে নিতে কষ্ট হয়।
তাইতো আজ আমার অশান্ত মন খেয়া পারাপারের
প্রতিক্ষায় উজান ভাটার মাঝপথে হাবুডুবু খাচ্ছে।
কেও বলে নতুন প্রজন্মের দৃষ্টিতে আমি নাকি একদম সেকালের অথচ তার আগের প্রজন্ম
আমায় প্রেমের কবিতার শোনায়;
“ভুলে যাব সব সময়-নিপাতে
স্মরণে জাগিয়ে প্রেম,
আঁধারে তখন জ্বলিবে তোমার
চন্দনে মাখা হেম”।
কি এক উদ্ভূত Generation Gap কখনো
কখনো আমাদের ভীতরের মানুষটাকে প্রযুক্তির
নিয়ন্ত্রণে আটকে রাখে।
সব মায়ায় মানুষ জড়ায় না আবার মনের
অজান্তে এই নিষ্ঠুরতম মায়ায় জড়ালে বের
হওয়া কঠিন হয়ে পড়ে।
এ যেনো এক ডানা ভাঙ্গা আহত পাখির নীরব
স্তব্ধতার উড়তে না পারার হাহাকার।
তারিখ:- ০৯/০৭/২০২৫-ইং
Leave a Reply