কবি জিয়াউর রহমান এর কবিতা হাবলা কালুর বিয়ে

কবি জিয়াউর রহমান এর কবিতা হাবলা কালুর বিয়ে

হাবলা কালুর বিয়ে
মোঃ জিয়াউর রহমান
১৪/০৮/২০২৩

হাবলা কালু করবে বিয়ে
শ্রাবণ ঝরা দিনে
সেই খুশিতে পাড়া- পড়শির
ঘুম নিয়েছে ছিনে।

🎄🎄🎄🎄🎄🎄🎄

কড়া লাল পাঞ্জাবি আর
মাথায় রঙিন টুপি
গভীর রাতে এসব দেখে
জ্বেলে বাতি কুপি।
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
যাকেই দেখে তাকেই বলে
পরশু আমার বিয়ে
পাড়ার সবে রইলো দাওয়াত
আসবে কিন্তু নিয়ে।
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
হাবলা কালু শুধুই হাসে
কাজ করতে চায়
হাঁটতে গেলে কাঁপতে থাকে
করতে না’যে পায়।
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
দাওয়াত শুনে পায়রে মজা
জানে কালু বোকা
আসবো তবে বলে সবাই
ঠাট্টা নামের ধোঁকা।
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
বাবা-মা তারাও বোকা
বোকা ভাই-বোন
এপার-ওপার তারাই ভালো
পাবেনা দোষ-গুণ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *